বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা প্রদান –
- Update Time : ০৯:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
- / ৮৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
কলেজের ব্যাপক উন্নয়ন হয়েছে, সরকারী করণ হয়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে, শিক্ষকদের মানোন্নয়ন হয়েছে। একজন আদর্শবান শিক্ষকের আদর্শ নৈতিকতা। যে শিক্ষকের নৈতিক স্কলন হলে সে আর শিক্ষক থাকতে পারে না। অধ্যক্ষ গোলাম মোস্তফা শিক্ষকদের নৈতিকতার একজন আদর্শ সৈনিক। তিনি কলেজকে একটি মডেল তৈরী করতে কাজ করেছেন। শনিবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম এসব কথা বলেন।
বালিয়াকান্দি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কুমারেশ চন্দ্রের সভাপতিত্বে বক্তৃতা করেন, বিদায়ী অধ্যক্ষ গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাহিদা হাকিম, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরজ, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান প্রমুখ। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































