ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির উদ্যোগে এমপি জিল্লুল হাকিমকে সংবর্ধনা –
- Update Time : ০৯:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
- / ৬৭ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (রাজবাড়ী-২ পাংশা কালুখালী-বালিয়াকান্দি)৪র্থ বারের মত বিপুল ভোটে বিজয় অর্জন করায় গত শুক্রবার ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি কে সংবর্ধনা প্রদান করেছেন।
ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষে আয়োজিত আনছার ক্যাম্প এলাকায় অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়। পাংশা-কালুখালী উপজেলা সমিতির সভাপতি সাবেক সচিব খন্দকার আসাদুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি। এ সময় পাংশা-কালুখালী উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর কাদির,ডিডিসি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম রফিক উদ্দিন পান্না মিয়া,আক্তার গ্রুপের মালিক আক্তার হোসেন,রাজবাড়ী সমিতির সভাপতি শাহজাহান মোল্লা,রাশিদুল ইসলাম,ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও সমিতির প্রচার সম্পাদক নকীব খানসহ পাংশা-কালুখালী উপজেলা সমিতির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































