পাংশায় ৩য় বারের মত মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর প্রস্তুতি চলছে পুরাদমে –
- Update Time : ০৯:২৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জানুয়ারী ২০১৯
- / ৫৮ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র মরহুম পিতা আবুল মাহমুদ’র নামে বিগত ২বছর মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় পাংশা সরকারী কলেজ মাঠে ৩য় বারের মত মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’২০১৯’র আয়োজন করতে যাচ্ছে উপজেলা ক্রীড়া সংস্থা। ইতি মধ্যে পিজ বানানো ও মাঠ সংস্কার চলছে। দ্রুত সময়ের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে এ টূর্নামেন্টর উদ্বোধন করা হবে। গতকাল শুক্রবার বিকালে পাংশা সরকারী কলেজ মাঠে সংস্কারের কাজ পরিদর্শন করেছেন পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান মির্জু,পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফসহ ক্রীড়ামোদী ব্যাক্তিরা। এসময় পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মির্জু,পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মারুফ তারা বলেন আমরা দ্রুত সময়ের মধ্যেই ৩য় বারের মত মরহুম আবুল মাহমুদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টর উদ্বোধন করব। ইতি পূর্বে এ মাঠে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়ার সাইফুদ্দিন,হাবিবুল বাশার সুমন,আশরাফুল,খালেদ মাহমুদ সুজনের মত নামী দামী খেলোয়ারগন তাদের ক্রীড়া নৈপূন্য দেখিয়েছেন। এবারও এ টূর্নামেন্টে জাতীয় দলের খেলোয়ারসহ দেশের বিভিন্ন প্রান্তের খেলোয়ারবৃন্দ তাদের ক্রীড়া নৈপূন্য পর্দশন করবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যাক্ত করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































