পাংশার মাছপাড়া বাসষ্ঠ্যান্ড তর্ত্তিপুর বাজার বনিক সমিতির কমিটি গঠন
- Update Time : ০৮:৪৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
- / ৮৬ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া বাসষ্ট্যান্ড তর্ত্তিপুর বাজার বনিক সমিতির ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে। বাজারের ব্যবসা বানিজ্যর গতিশীল অবস্থা ফিরিয়ে আনতে মঙ্গলবার এ নতুন কমিটি গঠন করা হয়। মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো ও কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল স্বাক্ষরিত এ কমিটির সভাপতি হয়েছেন মোঃ আনোয়ার হোসেন কালু ও সাধারণ সম্পাদক মোঃ লিটন শেখ। কমিটি বাজার উন্নয়নে অবদান রাখবে।
দীর্ঘ ১৫ বছর বাজারের কমিটি থাকলেও তা ছিল নিস্ক্রয়। এ কারনেই পূনরায় নতুন করে এ কমিটি গঠনের উদ্দ্যোগ গ্রহণ করেন বাজার ব্যবসায়ীরা। পাংশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খন্দকার তাজবীর হাসান সিসিল,সহসভাপতি সাবিউল হাসান,মাছপাড়া ইউনিয়ন যুবলীগের নেতা মোঃ পলাশ বিশ্বাস,কলিমহর ইউনিয়ন যুবলীগের নেতা রিংকু আলীসহ বাজারের সকল ব্যবসায়ী ও সাধারণ মানুষ এ নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন সেই সাথে নতুন কমিটিকে আগামী ২ বছর নিষ্টার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার আহবান জানান। স্থানীয়রা প্রত্যাশা করছেন এ কমিটি ব্যাবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয়গুলো অত্যান্ত গুরুত্বে সাথে দেখবেন। বাজারের নতুন সভাপতি মোঃ আনোয়ার হোসেন কালু ও সাধারণ সম্পাদক লিটন শেখ সকলের নিকট দোয়া ও আশ্বিবাদ কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































