গোয়ালন্দে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীর দন্ড –
- Update Time : ০৮:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জানুয়ারী ২০১৯
- / ৪৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে গত বৃহস্পতিবার বিকেলে নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতদের রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমান আদালতে হাজির করলে দুইজনকে ২ বছরের কারাদন্ড ও একজনকে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেয়।
কারাদন্ডপ্রাপ্তরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়া গ্রামের মৃত ইরফান শেখের ছেলে আলাল শেখ (৩৫) ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের শালিমপুর গ্রামের মৃত পিয়ার আলী স্ত্রী মাবিয়া বেগম (৬০)। এছাড়া আছিয়া বেগমকে (৫৫) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লার পাড়া গ্রামে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের হাকিম আব্দুল্লাহ আল মামুন জানান, তথ্য প্রমানের ভিত্তিতে আটককৃতদের জেল-জরিমানার আদেশ দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































