র্যাবের অভিযানে গোয়ালন্দ থেকে ৩৩১ লিটার মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৯:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯
- / ৪১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন উজানচর মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৩৩১ লিটার দেশীয় মদ উদ্ধার করার পাশাপাশি ৩তন জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো, মোঃ আক্কাস মোল্লা(৫৮), পিতা- মৃত জয়নুদ্দিন মোল্লা, সাং-রমজান মাতুব্বর পাড়া, ২। মোঃ মনিরুল ইসলাম(২৩), পিতা-মোঃ সোহরাব বেপারী, সাং-বেপারী পাড়া ৫নং ওয়ার্ড, ৩। মোঃ ওয়াসিম শেখ(৩২), পিতা-মৃত বাবলু শেখ, সাং-সাকৈর ফকির পাড়া ৯নং ওয়ার্ড, সর্ব থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ী।
আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার দেশীয় মদ ব্যবসায়ী এবং তাদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত দেশীয় মদ সহ আটককৃত আসামীদেরকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































