গোয়ালন্দে চরবালিয়াকান্দি পশ্চিম পাড়ায় মসজিদের ছাদঢালাই কাজের উদ্বোধন –
- Update Time : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জানুয়ারী ২০১৯
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরবালিয়াকান্দি পশ্চিম পাড়া দারুস সালাম জামে মসজিদের ছাদঢালাই কাজের উদ্বোধন রোববার বেলা সাড়ে ১১টার দিকে করা হয়েছে। স্থানীয়দের আর্থিক সহায়তা ও আল নিমা নুর কুয়েতি ফাউন্ডেশনের সহযোগিতায় এ ভবন নির্মাণের কাজ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা, মোস্তফা মেটাল ইন্ড্রাসট্রিস লি: এর পরিচালক সেলিম মুন্সি, ছোটভাকলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, মসজিদ কমিটির সভাপতি আজু শিকদার, সহ সভাপতি ইমান আলী খান, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন খান, যুগ্ন সাধারন সম্পাদক মতিয়ার রহমান নয়ন, স্থানীয় ইউপি সদস্য আ. সালাম মোল্লা নিলু প্রমুখ। পরে বিশেষ মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































