দৌলতদিয়া যৌনপল্লী থেকে তরুনীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের –
- Update Time : ০৯:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ জানুয়ারী ২০১৯
- / ৫১ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লী থেকে রোববার রাতে এক তরুনীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পল্লীতে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরজ করছে।
স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্র জানায়, দৌলতদিয়া যৌনপল্লীর সম্পা বাড়িওয়ালীর ভাড়াটিয়া নিলা (২৩) নামের এক যৌনকর্মীর ঘরে রোববার সন্ধ্যায় ৫ যুবক যায়। সেখানে তারা উচ্চ শব্দে গানবাজনা করতে থাকে। এরপর অজ্ঞাত ওই যুবকরা ঘর থেকে বের হয়ে যায়। অনেক সময় ঘর থেকে নিলা বাইরে না আসায় স্থানীয়রা ঘরে ঢুকে নিলার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত সাড়ে ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিলার লাশ উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত নিহত নিলার ঠিকানা জানা যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় বাড়িওয়ালী সম্পা বাদি হয়ে অজ্ঞাত দূর্বৃত্তদের আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
এদিকে গত ২০ ডিসেম্বর দিনগত রাত ১০টার দিকে শিরিন নামের এক যৌনকর্মীকে গলা কেটে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা ঘরের মধ্যে চিৎকারের শব্দ শুনে শিরিনের ঘরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে শিরিনকে গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় ঘাতক লিখন ঘরের মধ্যে উদ্ধার করতে যাওয়া এক ব্যাক্তিকে গলায় ছুরি ধরে সবাইকে হুমকি দিতে থাকে। এ পরিস্থিতিতে ধস্তাধস্তির এক পর্যায়ে লিখনের হাত থেকে ছুরি উদ্ধার করে তাকে আটক করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লিখনকে গ্রেফতার করে।
এ সকল ঘটনায় দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নাম প্রকাশ না করার শর্তে পল্লীর অনেক বাসিন্দাই বলেন, সমাজের সব হারিয়ে আমাদের ঠিকানা হয়েছে অন্ধকার গলিতে। এখানকার বেশীর ভাগ হত্যাকান্ডের কোন বিচার বা রহস্য উদঘাটন হয় না। তবে গলাকেটে হত্যার প্রবণতা আগে দেখা যায়নি। কিন্তু নতুন এ সকল ঘটনায় পল্লীর প্রতিটি মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































