পাংশায় একাধীক মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার –
- Update Time : ০৮:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
- / ৫৪ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহর সার্বিক তত্বাবধায়নে পাংশা মডেল থানার চৌকুশ পুলিশ কর্মকর্তা এ.এস আই মাসুদুল ইসলাম, মোঃ মুকুল মোল্লা সঙ্গীয় পুলিশ দল বিশেষ অভিযান চালিয়ে পাংশা শহরের আজিজ সরদার বাস ষ্ট্যান্ডের পাশ থেকে ২৯ পিস ইয়বা ট্যাবলেটসহ অস্ত্র-ডাকাতি সহ একাধীক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী মতিন মন্ডল (২৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মতিন মন্ডল পাংশা পৌর শহরের বিষ্ণপুর গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে। পাংশা মডেল থানা সুত্র জানায় গ্রেফতারকৃত মতিন মন্ডল পুলিশের তালিকা ভূক্ত সন্ত্রাসী তার বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। সুত্র আরো জানান মতিন মন্ডল দির্ঘদিন ধরে পুলিশের চোখ ফাকি দিয়ে ইয়বা ট্যাবলেট সহ নানা ধরনের মাদক বিক্রি করে আসছিল। রবিবার মতিনকে রাজবাড়ীর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































