গোয়ালন্দে নিখোঁজের ২দিন পর মাদ্রাসা ছাত্র উদ্ধার –
- Update Time : ০৮:৩৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
- / ৫২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে নিখোঁজের ২দিন পর জুবায়ের হোসেন (১২) নামের এক মাদ্রাস ছাত্রকে উদ্ধার করা হয়েছে। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামের আবু সাইদের ছেলে।
জুবায়েরের পিতা আবু সাইদ জানান, তার ছেলে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের এলাইল হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। শুক্রবার বিকেলে তার ছেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সেখানে পৌঁছায়নি। বিষয়টি তার জানতে পেরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকি। এছাড়া এ বিষয়ে শনিবার গোয়ালন্দ ঘাট থানায় একটি সাধারন ডায়রী করা হয়। খোঁজাখুজির এক পর্যায়ে রোববার সকালে গোয়ালন্দ উপজেলার রেলগেইট এলাকায় রেললাইনের পাশে জুবায়েরকে পাওয়া যায়। তিনি আরো জানান, জুবায়ের তাদের জানিয়েছে অজ্ঞাত এক ব্যাক্তি তার মুখে স্প্রে করে অজ্ঞান করে। এরপর আর কিছু সে বলতে পারে না।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী বলেন, শিশুটি নিখোঁজ ও প্রাপ্তির ব্যাপারে থানায় পৃথক দু’টি সাধারন ডায়রী হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































