গোয়ালন্দে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো দু’টি বাল্যবিয়ে –
- Update Time : ০৫:৩৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জানুয়ারী ২০১৯
- / ৩৯ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে পৃথক দু’টি বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। ওই দুই স্কুল ছাত্রীর বৃহস্পতিবার বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ে বন্ধের মুচলেকা নিয়ে তাদের দন্ডের হাত থেকে মুক্তি দেয়া হয়।
গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আ. সালাম সিদ্দিকী জানান, বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মোল্লার পাড়া গ্রামের মইনদ্দিন মোল্লার মেয়ে ও মুক্তিযোদ্ধা ফকীর আ. জব্বার গার্লস স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী আরিফা আক্তার এবং দৌলতদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নতুন পাড়া গ্রামের জমির মন্ডলের মেয়ে ও একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী জমেলা খাতুনের বাল্যবিয়ের প্রস্তুতি নেয়া হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়ত শিপলুর নির্দেশে বুধবার সন্ধ্যায় ওই স্কুল ছাত্রীদের বাড়িতে গিয়ে বাল্যবিয়ের কুফল ও শাস্তি সম্পর্কে অবগত করলে তাদের অভিভবকরা ১৮ বছর না হওয়া পর্যন্ত তাদের বিয়ে না দেয়ায় সম্মত হন। এ মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে এ দু’টি বাল্যবিয়ে বন্ধ করা হয় বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































