রাজবাড়ীর ৭০৪ বিদ্যালয়ে হলো বই উৎসব –
- Update Time : ০৭:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ২ জানুয়ারী ২০১৯
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত মঙ্গলবার সকালে রাজবাড়ীর ৭০৪টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
ওই দিন শহরের টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ উৎসবের উদ্বোধন করেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের নব-নির্বাচিত এমপি কাজী কেরামত আলী। এ সময় সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, টাউন মক্তব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কাজী ইরাদত আলী, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শামচ্ছুন্নাহার চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাগেছে, জেলার ৪৮২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১লাখ ৫১ হাজার ৮ শত ৭৭ জন শিক্ষার্থীর মাঝে ৬লাখ ৬৮ হাজার ৮ শত ৫৪টি এবং ১৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮২ হাজার ২৯ জন ও ৭৪টি মাদ্রাসার ১৮ হাজার ২শত ৮ জন শিক্ষার্থীর মাঝে ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮শত ৫১টি বই বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































