কালুখালী মহিলা কলেজে আওয়ামীলীগের পথসভা –
- Update Time : ০৮:৩২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
- / ৭৫ Time View
ফজলুল হক, রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম কে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ তারিখে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অনুরোধ করেন কালুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী সাইফুল ইসলাম। তিনি আরও বলেন উপজেলার মধ্যে বোয়ালিয়া ইউনিয়নে অন্যান্য ইউনিয়নের তুলনায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, কলেজ-হাসপাতাল, মসজিদ-মন্দির সহ থানা সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। সে মতে এই ইউনিয়ন থেকে সবচেয়ে নৌকা প্রতীকে বেশি ভোট দেওয়ার আহবান জানান।
গত বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী মহিলা কলেজ প্রাঙ্গণে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন। ওয়ার্ড আওয়ামীলীগের মোঃ আব্দুল গফুর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান হালিমা বেগম, সাবেক চেয়ারম্যান মোঃ মোসলেম উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, দেওয়ান মোঃ আরাফাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তনয় চক্রবর্তী শম্ভু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু হাসেম মোল্লা, ইউপি সদস্য মোঃ আব্দুল করিম মোল্লা, শেখ মোহাম্মদ ফারুক, বোয়ালিয়া ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম সোহাগ, সমাজসেবক ইকবাল হোসেন মোল্লা, আকু সিকদার, বঙ্গবন্ধুর নামে কবিতা আবৃতি করেন বেনজির আহমেদ, বাবুল হোসেন সহ ইউপির ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































