রাজবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৫৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
- / ৭৮ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দু’টি আসনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষে প্রতিদ্বদ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেণ্টের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সুষ্ঠু ভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেণ্টের যথাযথ আচরন বিধি মেনে চলার আহব্বান জানানো হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, রাজবাড়ী -১ আসনের আ:লীগ প্রার্থী ও শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর নির্বাচনী এজেন্ট কাজী ইরাদত আলী, রাজবাড়ী-১ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও জেলা বিএনপি’র প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী জাহাঙ্গীর হোসেন খান (হাতপাখা), রাজবাড়ী-২ আসনের আঃলীগ প্রার্থী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের নির্বাচনী এজেন্ট শফিকুল মোর্শেদ আরুজ, একই আসনের বিএনপি’র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি নাছিরুল হক সাবু’র প্রতিনিধি, জাতীয় পার্টির প্রার্থী এ্যাডঃ এবিএম নুরুল ইসলামের প্রতিনিধি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মুহাম্মদ নাজমুল হাসান এবং ইসলামী আন্দোলনের প্রার্থী নুর মোঃ মিয়া উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































