রাজবাড়ীতে প্রান্তিক ও সিআইজি গাভি ও মুরগী খামারীদের মাঝে প্রদর্শনী উপকরন বিতরন –
- Update Time : ০৮:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এনএটিপি-২ প্রানী সম্পদ অংগ এর আওতায় সিআইজি প্রান্তিক গাভি ও মুরগী খামারীদের মাঝে প্রদর্শনী উপকরন বিতরন ও ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা প্রাণী সম্পদ প্রশিক্ষন হল রুমে প্রদর্শনী উপকরন বিতরন ও খামারীদের ব্রিফিং দেওয়া হয়।
সদর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সরকার আশ্রফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রানী সম্পদ কর্মকর্তা আবুবকর সিদ্দিক, সদর উপজেলা ভেটিরিনারী সার্জন ডাঃ খায়ের উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ মোঃ সামসুর রহমান সুৃমন ।
এসময়, ২২ জন প্রান্তিক গাভী ও মুরগী পালন খামারীদের প্রদর্শনী উপকরন হিসেবে ২৫০ কেজি গরুর খাবার ক্যালসিয়াম, কৃমিনাশক ট্যাবলেজ ও ডিবি ভিটামিন এবং মুরগী খামারীদের ১০টি করে মুরগী, একটি করে মুরগী পালনের ঘর, ৬০ কেজি দানাদার খাবার ও বিভিন্ন ধারনের ভিটামিন জাতীয় ঔষধ উপকরন দেওয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































