পাংশার খান্দুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আ:লীগ প্রার্থী’র পথসভা অনুষ্ঠিত –
- Update Time : ০৬:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
- / ৬২ Time View
মাসুদ রেজা শিশির,রাজবাড়ী বার্তা ডট কম :
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা বিজয়ের বিপল্প নেই,নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন,আমাদের গড়াই নদীর উপর ব্রিজ হচ্ছে এলাকার প্রায় সকল রাস্তা পাকা করণ হয়েছে আর যা বাকি আছে অতি অল্প সময়ের মধ্যেই তা করা হবে,আজ আমাদের সন্তানরা বছরের প্রথম দিন নতুন বই পাচ্ছে,কৃষক তার ফসলের ন্যায মুল্য পাচ্ছে এক যোগে প্রাথমিক বিদ্যালয় গুলোতে ভবন হচ্ছে,গরীব মানুষ ১০ টাকা কেজি চাউল পাচ্ছে,গৃহহীন মানুষ আজ ঘর পাচ্ছেন এসব জননেত্রী শেখ হাসিনার অবদান,আমাদের নিজের টাকায় পদ্মা সেতু হচ্ছে,প্রতিটি ঘরে ঘরে আজ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে,আগামীতে আওয়ামীলীগ ক্ষমতায় গেলে তরুনদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশের মানুষ শান্তিতে বসবাস করছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলে মিলে ঐক্যবন্ধ হয়ে ৩০ ডিসেম্বর বিপুল ভোটে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
গত রবিবার বিকালে পাংশা উপজেলার খানদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকার নির্বাচনী পথ সভায় রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি এসব কথা বলেন। ইউপি সদস্য নাসিরুদ্দিন গাজীর সভাপতিত্বে ও আ.লীগ নেতা সেলিম হোসেন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ,উপজেলা আ.লীগে সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হাসান আলী বিশ্বাস,উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুল ওদুদ সরদার অতুর,ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড.আফরোজা শাহনাজ পারভীন (হীরা),বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাড.মফিজুর রহমান,এ্যাড.সাইফুজ্জামান টিপু প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































