গোয়ালন্দে ‘প্রবাসী কল্যাণ ফান্ড’ এর উদ্যোগে কম্বল বিতরণ –
- Update Time : ০৮:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
- / ৪৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে গত শনিবার বিকেলে ১শ হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ‘প্রবাসী কল্যাণ ফান্ড’ নামের একটি সংগঠন গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
আমেরিকা, ইটালী, ফ্রান্স, গ্রীস, পর্তুগাল, সিঙ্গাপুরে বসবাসরত গোয়ালন্দের সন্তানরা উদ্যোগ নিয়ে প্রবাসী কল্যাণ ফান্ড নামক সংগঠনটি প্রতিষ্ঠা করে। মূলত নিজেদের কষ্টার্জিত অর্থ থেকে একটি অংশ সঞ্চয় করার মাধ্যমে গোয়ালন্দে ভবিষ্যতে উৎপাদনমূখী খাতে বিনিয়োগ করার লক্ষ্যে তারা প্রায় ৬ মাস আগে এ সংগঠনটি গড়ে তোলে। পাশাপাশি এলাকার অসহায় হতদরিদ্র মানুষের জন্য কিছু কল্যাণ মূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহন করেছে। এর অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হলো।
সংগঠনের অন্যতম সদস্য আমেরিকা প্রবাসী সুজিত চক্রবর্তীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সমাজ সেবা অফিসার চন্দন কুমার মিত্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বিপ্লব খানের পিতা আব্দুল গণি খান, আমেরিকা প্রবাসী সিরাজুল ইসলাম, শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসুতোষ কুমার, বিদ্যালয়ে প্রধান সহকারী মশিউর রহমান প্রবাসী পরিবারের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, নিহার চক্রবর্তী, ওহিদুল ইসলাম সুজাত, সুজন ইসলাম, বাবু মোল্লা, শাহিন সরদার, রাকিবুল ইসলাম রাকিব, রাজবাড়ীবিডি.কম এর সম্পাদক আজু শিকদার, যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, রাজবাড়ীবিডি.কম এর বার্তা সম্পাদক কুদ্দুসুল আলম, শিক্ষক আবুল কাশেম, সাইফুল ইসলাম, প্রমুখ।
সভাপতির বক্তব্যে সুজিত চক্রবর্তী এই কর্মসূচীর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কম্বল গ্রহন কারীদের উদ্দেশ্যে বলেন, এটাকে আপনারা দান হিসেবে মনে করবেন না। আমরা আমাদের সীমিত সামর্থের মধ্যথেকে আপনাদের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে কম্বলগুলো বিতরন করছি। আমরা ভবিষ্যতেও সাধ্য মত এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজ সেবা অফিসার চন্দন কুমার মিত্র বলেন, দুর প্রবাসী থেকেও যারা এলাকার অসহায় মানুষের জন্য এভাবে ভাবেন এবং কল্যাণকর কাজ করার চেষ্টা করেন আমি সেই সকল প্রবাসীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































