যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে মহান বিজয় দিবস উদযাপিত –
- Update Time : ০৯:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
- / ৯১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সে সময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ এবং কুচকাওয়াজ শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শিত হয়। এতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, জেলা পরিষদ চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বারসহ উর্দ্ধতন কর্মকর্তারা।
এর আগে জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬টায় পুলিশ লাইন্স এ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা এবং সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি, শ্রীপুর কেন্দ্রেীয় বাস র্টামিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, লোকশেড বধ্যভূমি, রাজবাড়ী রেলক্রসিং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, লক্ষèীকোল মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদি ও নিউ কোলনী মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশির কবরস্থানে পুষ্প্যমাল্য অর্পণ করা করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
জেলা প্রশাসনের দিনব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, সিনেমা হলে স্কুলরে ছাত্র-ছাত্রীদরে জন্য প্রামান্য চলচিত্র প্রর্দশনী, মসজিদ সমূহতে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী জনমত সৃষ্টির জন্য আলোচনা এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে সন্ত্রাসও জঙ্গি বিরোধী জনমত সৃষ্টির জন্য আলোচনা সভা এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, এতিমখানা, জেলখানা ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, মহিলাদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা, পুরুষ সরকারী কর্মকর্তা-কর্মচারী বনাম বেসরকারী কর্মকর্তা-কর্মচারী এবং জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ, মুক্তিযোদ্ধা সংসদ বনাম বাজার ব্যবসায়ী সমিতি এবং জেলা পুলিশ একাদশ বনাম শিক্ষক একাদশ, রাজবাড়ী প্রেসক্লাব বনাম জেলা বার এসোসিয়েশনের প্রীতি ফুটবল ম্যাচ, শ্যুটিং প্রতিযোগিতা, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































