রাজবাড়ী জেলা সমিতি রাজেস উদ্যোগে বিজয় দিবস পালিত –
- Update Time : ০৬:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮
- / ৫০ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সমিতি ( রাজেস) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ৯ টা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে শহিদ মিনারের উদ্দেশ্যে বিজয় র্যালি,শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের স্মৃতির প্রতি সম্মান ও নিরবতা পালন করে শহীদদের আতœার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সংগঠনটির সভাপতি তারেক, সাধারণ সম্পাদক আল-আমিন, সহ- সভাপতি মীর তাসনীম আন্নী, ওয়ালিদ সাংগঠনিক সম্পাদক বকুল হোসেন সহ প্রায় অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। রাজবাড়ী জেলা সমিতি (রাজেস), রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন ছাত্র ও জনকল্যানকর কাজের পাশাপাশি সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সংগঠনের সাধারণ সম্পাদক আল-আমিন জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































