গত ১০ বছরে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল -দৌলতদিয়ায় প্রধানমন্ত্রী –
- Update Time : ০৬:২৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :

আগামীতে আবারো আওয়ামীলীগ ক্ষমতায় এলে দৌলতদিয়া-পাটুরিয়ায় ২য় পদ্মাসেতু নির্মাণ করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে বাংলাদেশ সয়ংসম্পুর্ন, মৎস্য উৎপাদনে বিশ্বে ৩য়, খাদ্য উৎপাদনে চতুর্থ স্খান। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সন্ত্রাস, দূর্নীতি, জঙ্গিবাদ, অর্থ পাচার, অস্ত্র আমাদানী, গ্রেনেড হামলা, বোমা হামলার মত ঘটনা ঘটেছে। তাদের অত্যাচার দূর্নীতির ফলে এ দেশ ধ্বংসের মুখে ছিল। সে সময় দেশ পাঁচ পাঁচ বার দূর্নীতিতে চাম্পিয়ান হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। গত ১০ বছরে বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এছাড়া কৃষকদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।
সভায় প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন পদ্মাসেতু নির্মাণ নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। বিশ^ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলেছিল। কিন্তু কোনো দুর্নীতি পায়নি তারা। আমরা নিজদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করছি। আমরা আবার ক্ষতায় এলে যদি প্রয়োজন হয় দৌলতদিয়ায় ২য় পদ্মাসেতু নির্মাণ করবো। তবে আগে ওইটা (১ম পদ্মাসেতু) নির্মাণকাজ শেষ করতে হবে। এরপর দ্বিতীয়টা নির্মাণ করা হবে। এ জন্য নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে। এসময় আওয়ামীলীগের সভাপতি রাজবাড়ী-১ আসনে কাজী কেরামত আলী ও রাজবাড়ী-২ আসনে জিল্লুল হাকিমকে পরিচয় করিয়ে দিয়ে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনা, দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া।
সভায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক এবিএম মোজাম্মেল হক এমপি, আহম্মেদ হোসেন, বাহাউদ্দিন নাছিম এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় সভাপতি মোল্লা আবু কাউছার, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু, কেন্দ্রীয় যুবলীগের সভপাতি ওমর ফারুক চৌধুরী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান ও সাইফুল ইসলাম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, চিত্র নায়ক ফেরদৌস ও রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































