পাংশায় এমপি জিল্লুল হাকিমের নির্বাচনী প্রচারণায় শ্রমিক লীগ –
- Update Time : ০৮:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮
- / ৮৮ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজবাড়ী-২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির পক্ষে পাংশায় নির্বাচনী প্রচারণা শুরু করেছে অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বুধবার বিকালে পাংশা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবু হাসান রতনের নেতৃত্বে পাংশা পৌর শহরে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মাঝে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এমপি জিল্লুল হাকিমের নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেছেন। সেই সাথে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন। এসময় আবু হাসান রতন বলেন, রাজবাড়ী-২ আসনে এমপি জিল্লুল হাকিমকে বিপুল ভোটে বিজয়ী করতে শ্রমিক লীগ ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছে। নির্ধারিত সময় পর্যন্ত পাংশায় এমপি জিল্লুল হাকিমের প্রচারণা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার পেতে আওয়ামীলীগ সরকার কাজ করে। তাই আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় এনে শ্রমিকের মর্যাদা অক্ষুন্ন রাখতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































