গোয়ালন্দে কাজী কেরামত আলীর গণসংযোগ –
- Update Time : ০৯:৫৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ ডিসেম্বর ২০১৮
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :

রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর-গোয়ালন্দ) মহাজোটের প্রার্থী ৪ বারের এমপি শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী সোমবার বিকেলে গোয়ালন্দ বাজারে গণসংযোগ, যুবলীগের কর্মী সমাবেশে যোগদান ও উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন।
সোমবার বিকেল ৪টার দিকে কাজী কেরামত আলী গোয়ালন্দ বাজারের সাধারণ ব্যবসায়ী ও জনতার সাথে গণসংযোগ করেন। এ সময় তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো তাকে নৌকায় ভোট দিয়ে জয়ী করার অনুরোধ জানান। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, পৌর মেয়র শেখ মো. নিজামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































