জল্পনা-কল্পনা শেষ- বিএনপির প্রার্থী চূড়ান্ত- রাজবাড়ী-১ ও ২-এ খৈয়ম ও সাবু –
- Update Time : ০৮:৪৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সকল জল্পনা-কল্পনার অবসান হলো। জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের জন্য ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চুড়ান্ত ঘোষনায় রাজবাড়ী-১ আসনে সাবেক এমপি ও জেলা বিএনপি’র সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সাবেক এমপি ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি রাজবাড়ী-২ আসনে নাছিরুল হক সাবু নাম রয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আগামীকাল শনিবার বিকেলে ২০ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এই নির্বাচনে আছি।’
জানাগেছে, রাজবাড়ী-১ আসনে খৈয়ম ছাড়াও জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডঃ আসলাম মিয়া এবং রাজবাড়ী-২ আসনে সাবু ছাড়াও জেলা বিএনপি’র সহ-সভাপতি ও কালুখালী উপজেলা বিএনপি’র আহবায়ক লায়ন আব্দুর রাজ্জাক ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন আর রশিদ-এর নাম ছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































