দৌলতদিয়া নারী মাদক ব্যবসায়ীসহ ১১ জনের ভ্রাম্যমান আদালতে দন্ড –
- Update Time : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮
- / ৫৮ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গত বুধবার রাতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নারীসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী ও ৭ মাদকসেবীকে আটক করে। আটককৃত ৪ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৭ মাদক সেবীর বিভিন্ন অঙ্কের আর্থিক দন্ড দেয় ভ্রাম্যমান আদালত।
কারাদন্ডপ্রাপ্তরা হলো মো. সাজন (৩২), মৌসুমী আক্তার (৩০), বেবী আক্তার (৪৫), কুলসুম বেগম (৩৪), আর্থিক দন্ডপ্রাপ্তরা হলো এনামুল হক (৩২), আসমা বেগম (৩৫), বিউটি আক্তার (৩২), ঝরনা বেগম (২৮), বিথী আক্তার (২৮), আক্কাছ মোল্লা (৪০), আকাশ গাজী (১৯)।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, দৌলতদিয়া যৌনপল্লী ও এর আশ পাশে মাদক বিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী ও ৭ মাদক সেবীকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলেই সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমান আদালত আটককৃতদের বিরুদ্ধে জেল-জরিমানার আদেশ দেয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































