নৌকার টিকিট নিশ্চিত করায় গোয়ালন্দে শিক্ষা প্রতিমন্ত্রীকে ব্যাপক সংবর্ধনা –
- Update Time : ১০:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
- / ৪৮ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-১ আসনে (গোয়ালন্দ-রাজবাড়ী সদর) নৌকার টিকিট নিশ্চিত করে প্রথম বারের মত নিজ নির্বাচনী এলাকা দৌলতদিয়ায় পৌঁছালে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী কেরামত আলী এমপিকে নেতা-কর্মীরা ব্যাপক সংবর্ধনা প্রদান করে।
ষষ্ঠ বারের মত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে মঙ্গলবার দুপুরে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী নিজ নির্বাচনী এলাকায় আসেন। তার আসার খবরে সকাল থেকে দৌলতদিয়া ঘাটে নেতা-কর্মীরা ভীড় করতে থাকেন। দুপুর নাগাদ কাজী কেরামত আলীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে সেখানে হাজারো মানুষের ঢল নামে। এর আগে তার মনোনয়ন নিশ্চিত হওয়ায় বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। রাজবাড়ী-১ আসন থেকে কাজী কেরামত আলী ৫বার আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে ৪বার সংসদ সদস্য নির্বাচিত হন।
কাজী কেরামত আলী এমপি’র আগমন উপলক্ষে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আ. জব্বার, জৈষ্ঠ যুগ্ন সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া। এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।
কাজী কেরামত আলী এমপি ষষ্ঠ বারের মত তাকে আওয়ামীলীগের মনোনয়ন দেয়ায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও মনোনয়ন বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করেন। সেই সাথে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার প্রত্যয় ব্যাক্ত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































