গোয়ালন্দ মোড়ে পথ সভা, রাজবাড়ী-১ ও ২ আসনে বিএনপি’র মনোনয়ন নিয়ে ফিরলেন খৈয়ম ও সাবু –
- Update Time : ১০:০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮
- / ৮৪ Time View
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনে (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) বিএনপি’র দলীয় মনোনয়নে ধানের শীর্ষের প্রার্থী হলেন রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মঙ্গলবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ঢাকা কার্যালয় থেকে মনোনয়ন তুলে দেন দলটি সিনিয়ার নেতৃবৃন্দ।
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম- বিএনপি’র দলীয় মনোনয়ন পত্র নিয়ে ঢাকা থেকে রাজবাড়ীতে ফেরার সময় সদর উপজেলার গোয়ালন্দ মোড় হাবিব সুপার মার্কেটের সামনে পথসভা যোগদান করেন।
মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি’র নেতৃকর্মীদের আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপি’র সহ-সভাপতি নাসিরুল হক সাবু, সদস্য অর্ণব নেওয়াজ হৃষিত , সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও খানখানাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও শহীদওহাবপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম, শহীদওহাবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবি, বসন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাজেদ বিশ্বাস, শহীদওহাবপুর ইউনিয়নের তারেক পরিষদের আনিসুর রহমান আকবর, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিকুল রহমান চঞ্চল, সদর থানা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ফকরুল ইসলাম ফয়েজ, সুলতানপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, আমজাদ হোসেন বাবু, ছাত্রদল নেতা রায়হান হোসেন রনি, রাশেদ খান, রাজিব খান প্রমুখ।
পথ সভায় বক্তরা বলেন, আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে মানুষ যদি ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধীকার প্রয়োগ করতে পারে তবে রাজবাড়ী-১ আসন থেকে আমরা বিপুল ভোটে বিজয়ী হবো। সেই সাথে বিজয়ের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারবো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































