রাজবাড়ীতে সংসদ নির্বাচন আচরন বিধি যথাযথ প্রতিপালনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
- / ৮৫ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরন বিধি যথাযথ প্রতিপালন ও প্রয়োগ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আচরন বিধি সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকতা মোঃ শওকত আলীর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম। বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশেক হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হুসাইন মোঃ আলমগীর, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমুখ। সভায় পাঁচ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তারা (উপজেলা নির্বাহী কর্মকর্তা) উপস্থিত ছিলেন।
সভায়, নির্বাচনে অংশগ্রহন কৃত প্রার্থীদের আচরন বিধি, প্রতিটি রাজনৈতিক দলের আচরন বিধি, রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তাদের সঠিক ভাবে দায়িত্ব পালন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































