রাজবাড়ীতে ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত –
- Update Time : ০৯:৪১:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ নভেম্বর ২০১৮
- / ৫৩ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
’’সমবায় ভিত্তিক সমাজ গড়ি-টেকশই উন্নয়ন নিশ্চিত করি’’ -এই স্লোগানকে সামনে রেখে আজ রবিবার সকালে রাজবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রাজবাড়ী শিল্পকলা একাডেমির সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বেরকরা হয়। র্যালিটি শহরে প্রধান প্রধনি সড়ক প্রদক্ষিন শেষে রাজবাড়ী শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমির মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা সমবায় কর্মকর্তা আভা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সদর উপজেলাচেয়ারম্যান এ্যাডভোকেট এমএ খালেক, জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক আবু জাফর মিয়া,খানখানাপুর সমবায় সমিতির সভাপতি নবকুমার দত্ত, অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমবায় কর্মকর্তাসেলিনা পারভিন।
সভায়,দেশ ও সমাজের প্রতিটি স্থানে সমবায় অত্যান্ত গুরুত্বপূর্ণ। তাই সমবাই প্রতিটি মানুষের পরিবর্তনের হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সমবায়কে আকড়ে ধরে জীবনের পরিবর্তন করতে সকলের প্রতি আহব্বান জানান অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































