রাজবাড়ী ক্যান্সার সোসাইটি’র উদ্যোগে জরায়ু ও স্তন ক্যান্সার বিষয়ক পৃথক সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
- / ৯৩ Time View
স্মৃতি ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
“আসুন ক্যান্সার রোগীর পাশে দাড়াই, আসুন ক্যান্সার ভীতি দূর করি”- এ শ্লোগাণকে সামনে রেখে রাজবাড়ী ক্যান্সার সোসাইটি’র উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে জেলা শহরের ডাঃ আবুল হোসেন কলেজে এবং বিকালে জেলা মহিলা পরিষদে জরুয়ু ও স্তন ক্যান্সার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ক্যান্সার সোসাইটি’র আজীবন সদস্য ও শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর বড় বোন ডাঃ নাইমা রেজা চৌধুরী।
ডাঃ আবুল হোসেন কলেজের সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী ক্যান্সার সোসাইটি’র সভাপতি এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তী। সভায় জেলা মহিলা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ পূর্ণীমা দত্ত প্রমুখ বক্তৃতা করেন। সভায় রাজবাড়ী ক্যান্সার সোসাইটি ও ডাঃ আবুল হোসেন কলেজের নারী শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিকালে জেলা মহিলা পরিষদের সভায় সভাপতিত্বে করেন, মহিলা পরিষদের সভানেত্রী লাইলী নাহার। সভায় রাজবাড়ী ক্যান্সার সোসাইটি’র আজীবন সদস্য ও শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর বড় বোন ডাঃ নাইমা রেজা চৌধুরী, রাজবাড়ী ক্যান্সার সোসাইটি’র সভাপতি এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তীসহ মহিলা পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































