পাংশা উপজেলা আ:লীগের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮
- / ৫১ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আরুজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসান আলী বিশ্বাস, সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), যুগ্ম-সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম ফটিক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গণি, কোষাধ্যক্ষ উত্তম কুমার কুন্ডু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, মহিলা আ.লীগের সভানেত্রী বেগম কামরুন্নাহার প্রমুখ বক্তব্য রাখেন। এসময় উপজেলার সকল ইউনিয়ন আ.লীগের সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রীয় কমিটি গঠন সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। উপজেলা আ.লীগের সভাপতি এ,কে,এম শফিকুল মোরশেদ আশাবাদ ব্যক্ত করেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি পুনরায় নিয়ে আসবেন। সেই আলোকেই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে পুনরায় নৌকার বিজয় ছিনিয়ে আনার লক্ষ্যে দিক নির্দেশনা প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































