রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৩৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৮ নভেম্বর ২০১৮
- / ৭৫ Time View
ইমরান হোসেন, কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী।
সভায় জেলার নদীতির রক্ষা বাধের সাড়ে চার কিলোমটিার এলাকার ৩শত ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রুিতরক্ষা বাধের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়ে। ইতমেধ্যে নতুন এ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনা শিপ ইয়াডের্র তাদের সমস্ত যন্ত্রাং নিয়ে নদী তীরবর্তী এলাকায় কার্যক্রম শুরু করেছে।
রাজবাড়ী টাউন প্রটেকশন প্রজেক্ট কর্মকর্তা লেফ্টেনেন্ট কমান্ডার মিজানুর রহমান বলেন, সার্বক্ষনিক এ কাজ ভালোভাবে সম্পন্ন করার লক্ষে নৌবাহিনির কন্টিনজেন্ট এখানে কাজ তদারকির জন্য থাকবে। ৪.৫ কিলোমিটার এলাকায় শহর রক্ষা বাঁধ প্রটেকশনের জন্য তীর রক্ষা বাধ নির্মান ও ৪.৭ কিলেমিটার এলাকায় ড্রেজিংয়ের কাজ আগামী ২০২০ সালের মধ্যে সম্পন্ন করার কথা জানান এ কর্মকর্তা।
আর কাজের অগ্রগতি যেন ভালো ভাবে সম্পন্ন করা যায় সে ক্ষেত্রে সমস্ত সহযোগীতা জেলা প্রশাসকের কাছ থেকে করা হবে বলে জানান জেলা প্রশাসকমোঃ শওকত আলী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, রাজবাড়ী টাউন প্রটেকশন প্রজেক্ট কর্মকর্তা লেফ্টেনেন্ট কমান্ডার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান,এলজিইডির নির্বাহী প্রকৌশলী খান এ শামীম এবং পাঁচ উপজেলা চেয়ারম্যান ও জেলা সকল দপ্তরের সরকারী কর্মকর্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































