রাজবাড়ীর এসপি’র তত্ববধানে পাংশা থেকে বিদেশী রিভলবারসহ এক ব্যক্তি গ্রেপ্তার –
- Update Time : ০৯:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর তত্ববধানে জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাঁচারীপাড়া বাজার এলাকা থেকে আতিয়ার রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সেই সাথে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশী তৈরী একটি সচল রিভলবার। আতিয়ার একই গ্রামের মোঃ মতিয়ার রহমান।
পাংশা থানার এসআই রামপ্রসাদ জানান, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম-এর তত্ববধানে পাংশা থানার ওসি আহসান উল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাংশা থানার এএসআই মোঃ আইয়ুব আলী, এসআই মোঃ রবিউল ইসলাম, এসআই মোঃ আমিরুল ইসলাম, এএসআই মোঃ সাহাঙ্গীর আলম থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক দ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযানে নামেন। তারা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া বাজারস্থ জনৈক মোঃ মোস্তফা প্রামানিক -এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আতিয়ারকে গ্রেপ্তার এবং তার কাছ থেকে বিদেশী তৈরী একটি সচল রিভলবার উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ শুক্রবার সকালে থানার এএসআই মোঃ আইয়ুব আলী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































