রাজবাড়ীতে বিএনপি’র আরো ২৭ নেতাকর্মী কারাগারে –
- Update Time : ০৭:০২:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারী কাজে বাঁধা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৭ নেতাকর্মী স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আমিনুল হক এ আদেশ দেন।
জানাগেছে, এ মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নিয়েছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপি ও অঙ্গ সংঠনের নেতাকর্মীরা। যার মেয়াদকাল ছিল গতকাল ৬ নভেম্বর পর্যন্ত। আজ বুধবার রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালতে ২৭ নেতাকর্মী স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত মামলার শুনানি শেষে ওই মামলার আসামীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।
সে সময় কোর্ট প্রাঙ্গনে বিএনপি’র নেতাকর্মীরা কারাগারে পাঠানোদের মুক্তির দাবীতে স্লোগান দেয়। ওই সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এটা মিথ্যা ও কাল্পনিক মামলা। অথচ এমনি একটি মামলায় নেতাকর্মীদের কারাগারে যেতে হল। তিনি নিন্দা জানানোর পাশাপাশি অবিলম্বে এ সব নেতাকর্মীদের মুক্তি দেওয়াসহ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১০ অক্টোবর ৩১ জনকে আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় এ মামলাটি দায়ের করা হয়। এর আগে রাজবাড়ী থানায় দায়ের হওয়া অপর একটি ভাংচুর ও নাশতকা মামলায় গত ৩১ অক্টোবর শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে রাজবাড়ী জেলা বিএনপির ২৭ জন নেতা-কর্মীকে করাগারে পাঠিয়েছেন আদালত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































