সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত –
- Update Time : ১০:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডে কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
আজ রবিবার বিকালে জেলা শহরের আহম্মদ আলী মৃধা কলেজ প্রঙ্গাণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর সহধর্মীনি রেবেকা সুলতানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আব্দুস সোবাহান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. উমা সেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর একমাত্র কন্যা যুব মহিলা লীগ নেত্রী কানিজ ফাতেমা চৈতি, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ উজির আলী সেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ। পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হকের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী মন্ডল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































