ডিবি’র অভিযান : দৌলতদিয়া যৌনপল্লী থেকে দুই তরুনী উদ্ধার –
- Update Time : ০৮:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে আজ রোববার বিকেলে দুই তরুনীকে উদ্ধার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হওয়া ১৮ ও ১৯ বছর বয়সী ওই দুই তরুনীকে আটকে রেখে জোরপূর্বক যৌন পেশায় লিপ্ত করা হয়েছিল।
গোয়েন্দা পুলিশের ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালানো হয়। এসময় দুই তরুনীতে আটক অবস্থায় উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে জড়িতরা আগেই কৌশলে পালিয়ে যায়।
উদ্ধার হওয়া তরুনীদের বরাত দিয়ে তিনি আরো জানান, ৪ মাস ও ৫ মাস আগে নারী পাচারকারী চক্রের সদস্যরা একজনকে ফরিদপুর থেকে আরেকজনকে বরগুনা থেকে ঢাকায় গার্মেন্টসে ভালো বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে দৌলতদিয়া যৌনপল্লীতে এনে বিক্রি করে দেয়। এরপর থেকে তাদেরকে আটকে রেখে বিভিন্ন ধরনের নির্যাতন ও ভয়ভীতি দেখিয়ে যৌন পেশায় লিপ্ত করা হয়।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে উদ্ধার হওয়া দুই তরুনীকে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































