চাঁদাবাজী মামলায় রাজবাড়ীর পাংশার দুই সাংবাদিক কারাগারে –
- Update Time : ১১:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
- / ৮২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চাঁদাবাজী মামলায় ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের রাজবাড়ী জেলা প্রতিনিধি শামিম রেজা এবং কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক শিকল পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মাসুদ রানা বাদশাকে কারাগারে পাঠানো হয়েছে। ওই মামলায় গ্রেপ্তারী পরোয়না জারির পর আজ মঙ্গলবার দুপুরে আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
তবে আদালত প্রধান আসামি ও ইত্তেফাকের পাংশা উপজেলা প্রতিনিধি, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মাদ্রাসা শিক্ষক এসএম রাসেল কবিরকে জামিন প্রদান করলেও শামিম ও বাদশাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিনপ্রাপ্ত এসএম রাসেল কবির বলেন, গত ৮ জুলাই পাংশার জনৈক ঠিকাদার তোফাজ্জেল হোসেন বাদী হয়ে তাদের তিন জনকে আসামি করে রাজবাড়ীর ২ নং আমলী আদালতে একটি মিথ্যা চাঁদাবাজী মামলা দায়ের করে। ওই মামলায় তাদের বিরুদ্ধে দশ হাজার টাকা ছিনিয়ে নেয়া এবং আরো ৯০ হাজার টাকা চাঁদা দাবীর অভিযোগ আনা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































