রাজবাড়ীতে জেলা পরিষদের উদ্যোগে পত্রিকা বিক্রেতার মাঝে অনুদান বিতরণ –
- Update Time : ০৯:১৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আজ রোববার সন্ধ্যায় পত্রিকা বিক্রেতার মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বারের উদ্যোগে এই অনুদান বিতরণ করা হয়।
রাজবাড়ীর জনপ্রিয় প্রত্রিকা দৈনিক রাজবাড়ী কন্ঠের কার্যালয়ে অনুদান বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার। এতে বক্তব্য দেন রাজবাড়ী জর্জ কোর্টের সরকারি কৌসুলী (পিপি) ও পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী উজির আলী শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার সম্পাদক আইনজীবী খান মো. জহুরুল হক, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক এজাজ আহম্মেদ, প্রবীন প্রত্রিকা বিক্রেতা মো. আবদুল কুদ্দুস।
রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার বলেন, আমি ছাত্র জীবনে পত্রিকার ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। পত্রিকার ব্যবসা একটি মহৎ পেশা। আমি এই পেশার সাথে জড়িতদের সম্মান করি। এদের মাধ্যমে আমরা দেশ বিদেশের খবরাখবর জানতে পারি। দেশকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, দেশের উন্নয়নের প্রচার ঘটানোর ক্ষেত্রে পত্রিকা বিক্রেতার উল্লেখ্যযোগ্য ভূমিকা রয়েছে। এই পেশা অত্যন্ত সম্মানজনক পেশা। আগামিতে এই সম্মানী বাড়ানো হবে।
এসময় তিনি জেলার পাঁচ উপজেলার পত্রিকা বিক্রেতার সাথে জড়িতদের একটি তালিকা তৈরির জন্য আহ্বান জানান। একইসাথে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়নের প্রচার বেশি বেশি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আইনজীবী শেখ মো. উজির আলী বলেন, পত্রিকা বিক্রেতাদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা খুব প্রশংসার দাবিদার। আমি জেলা পরিষদের চেয়ারম্যান আমাদের নেতা ফকীর আবদুল জব্বারকে ধন্যবাদ জানাই। একই সাথে এসব অবহেলিত মানুষের জীবনমান উন্নয়নের আগামিতেও জেলা পরিষদের উদ্যোগ অব্যাহত থাকবে। এরা প্রতিদিন রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে আমাদের হাতে পত্রিকা পৌছে দেয়।
রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আইনজীবী খান মো. জহুরুল হক বলেন, এই ধরনের উদ্যোগ সাংবাদিকতা সাথে জড়িতদের অনুপ্রাণিত করে। সম্মানী যাই হোক না কেন সেটি বড় কথা নয়। বড় বিষয়টি হলো আন্তরিকতা ও উদ্যোগ। নিহংকার মানুষ হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান রাজবাড়ীবাসীর কাছে পরিচিত। আগামিতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।
জেলা পরিষদের ফান্ড থেকে এসময় ২০জন পত্রিকা বিক্রেতার মাঝে নগদ অনুদান বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































