দৌলতদিয়ায় নবান্ন বরণ উৎসব উপলক্ষে হা-ডু-ডু ও লাঠি খেলা অনুষ্ঠিত –
- Update Time : ০৬:৩৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অক্টোবর ২০১৮
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেখে মনে হচ্ছে চির প্রতিদন্ধী। একে অপরকে আক্রমণ করার জন্য ঢাল-লাঠি হাতে নিয়ে যাচ্ছেন। প্রতিপক্ষের আক্রমন করার চেষ্টা করছেন। না, কেউ কারো ছাড় দিতে চাচ্ছেন না। এক দিকে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী এমপি ও অন্য দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এবিএম নুরুল ইসলাম। ঢাল ও লাঠি হাতে নিয়ে একে অপর কে আক্রমন করছেন। কেউ কাকে বিন্দুমাত্র ছাড় দিতে প্রস্তুত নন। রাজনীতির মঞ্চে যেমন একে অন্যের ছাড় দিতে চায় না। তেমনি এই মঞ্চেও কেউ কাকে ছাড় দিতে চাচ্ছেন না। এমনি এক চিত্র দেখা গেল রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ায় নবান্ন বরণ উৎসব উপলক্ষে হা-ডু-ডু ও লাঠি খেলা অনুষ্ঠানে।
গত শনিবার বিকেলে উপজেলার দৌলতদিয়া নরু মন্ডল পাড়ায় এ খেলা অনুষ্ঠিত হয়। হা-ডু-ডু ও লাঠি খেলার আয়োজক কমিটির আহবায়ক শেখ নজরুল ইসলাম বাবু’র সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ বাহারের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন কাজী কেরামত আলী সংসদ সদস্য রাজবাড়ী-১। বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম। হা-ডু-ডু ও লাঠি খেলায় আরো উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রীর একমাত্র কন্যা ও তার একান্ত সচিব যুবলীগের নেত্রী কানিজ ফাতেমা চৈতি, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম মন্ডল, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জেল হোসেন তপু, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল।
অনুষ্ঠানে বক্তরা বলেন, গ্রাম বাংলা ঐহিত্যবাহী ধরে রাখার জন্য প্রতি বছর হা-ডু-ডু ও লাঠি খেলার আয়োজন করা হয়। এই খেলা আয়োজন করার জন্য আয়োজক কমিটির ধন্যবাদ জানান বক্তরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































