রাজবাড়ীর বসন্তপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত –
- Update Time : ১০:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮
- / ৭৬ Time View
এজাজ আহম্মেদ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদাহ ফুটবল মাঠে আজ শনিবার বিকেলে বসন্তপুর বেগম সামছুন নাহার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য মীর্জা ফরিদুজ্জামান হাবিবুল। তারিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া যুবলীগের সভাপতি তাসকিন আহমেদ।
খেলায় ১-০ গোলে বিজয়ী হয় বসন্তপুর সবুজ সংঘ। রার্নাস আপ হওয়ার গৌরব অর্জন করে সমাধিনগর ফুটবল একাদশ। খেলা দেখতে মুচিদাহ, উদয়পুর, রাজাপুর, মহারাজপুরসহ আশেপাশের বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমীরা উপস্থিত হয়।
প্রধান অতিথি মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি বলেন, নিয়মিত খেলাধূলা করলে শরীর ভালো থাকে। আর শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। নিয়মিত খেলাধূলা করলে তারা খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়না। অনেক কিশোর এবং যুবরা মাদকের সাথে আসক্ত হয়ে যাচ্ছে। কিন্তু যারা নিয়মিত খেলাধূলায় অংশগ্রহন করে মাদক থেকে দুরে থাকে। শরীর ও মন ভালো রাখতে হলে খেলাধূলার প্রসার ঘটাতে হবে। এছাড়া নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য তৈরিতেও খেলার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মকে সুঠাম দেহী ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে হলে বেশি বেশি খেলাধূলার আয়োজন করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































