রাজবাড়ী জেলা চেম্বারের সভাপতি কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানালো নির্মাণ শ্রমিকরা –
- Update Time : ০৮:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
- / ৫৩ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল :
আজ শুক্রবার সন্ধায় রাজবাড়ী জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির উদ্যোগে জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি ও নবগঠিত জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা কাজী ইরাদত আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় প্রেসক্লাবের সভাপতি ও নবগঠিত কমিটির তথ্য বিষয়ক উপদেষ্টা এ্যাড. খাঁন মোঃ জহুরুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি ও নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা কাজী ইরাদত আলী।
তিনি বলেন, যে পদক্ষেপগুলো নেয়া উচিত শ্রমিকদের কল্যানে সে পদক্ষেপগুলো নিতে হবে,যাতে আগামী দিনে শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন ঘটে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। এর জন্য প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। একজন শ্রমিক মারা যাবার পরে যদি তার পরিবারের জন্য কিছু করা না যায় তাহলে পুরোপুরি দায়িত্ব পালন করা হয় না বলে মনে করি। আবার একটা শ্রমিক ইউনিয়নের পক্ষে সব দায়িত্ব বুঝে নেওয়াও সম্ভব নয়।তবে এমন কিছু পদক্ষেপ নেওয়া দরকার বিগত ২৮ বছরে যা হয় নাই, তা আমরা এক বছরে করে দেখাবো ইনশাআল্লাহ। এছাড়া আরও বক্তব্য রাখেন,আইন বিষয়ক উপদেষ্টা পাবলিক প্রসিকিউটর মোঃ উজির আলী বিশ্বাস,জেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান মোল্লা (সান্টু), সাধারন সম্পাদক লালন শেখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































