ছাত্রলীগের মহতী উদ্যাগ, রাজবাড়ীর দশ হাজার শিশু’র জন্য “গীতাপাঠ স্কুল” নির্মাণ শুরু –
- Update Time : ০৮:০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রায় দশ হাজার প্রান্তিক সনাতন ধর্মাবলমী শিশুদের ধর্মীয় শিক্ষা প্রদানের উদ্যশ্যে “গীতাপাঠ স্কুল” নির্মাণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এর অংশ হিসেবে আজ শুক্রবার বিকালে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রামনগরে ধর্মীয় আনুষঙ্গিকতা এবং স্থানীয়দের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে একটি বিদ্যালয় নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
জানাগেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক গোলাম রাব্বানীর নির্দেশে এই কাজটির নির্মানের নিমিত্তে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সহসভাপতি শেখ স্বাধীন মোঃ শাহেদ। পুস্পাঞ্জলি করে নির্মাণ কাজের সুচনা করেন, স্থানীয় বাসিন্দা সবিতা রানী বৈদ্য। উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ বৈদ্য, সাধারণ সম্পাদক কৃষ্ণপদ রায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতা-কর্মীরা।
শতর্ধ বৃদ্ধ হরিপদ রায় জানান, “আমরা তো ধম্মকম্ম কিছুই জানিনে। যারা আইজকে আমাগের নাতিপুতিগের গীতা পাঠের জন্যি স্কুল কইরে দিতেছে তারাই তো আমাগের ভগবান”।
ছাত্রলীগের পক্ষ থেকে জানাযায়, কাজটি শেষ হতে প্রায় দুই সপ্তাহ সময় লাগবে এবং প্রায় দুই লক্ষ টাকা ব্যয় হবে। এ সময় সেচ্ছাশ্রমের মাধ্যমে নির্মান কাজে সহায়তা করে। এ কাজে স্থানীয়দের পাশাপাশি অংশ নেয় সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম, সুনতানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান চপল, রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রলীগের রায়হান, রতন, বসন্তপুর ইউনিয়ন ছাত্রলীগের রিয়ান এবং জহুরুল প্রমুখ। কাজটি শুভ সুচনা শেষে মিষ্টান্ন বিতরন করেন সাগরিকা কুমারী চক্রবর্তী।
শেখ স্বাধীন মোঃ শাহেদ বলেন, “ছাত্রলীগের প্রায় ৫০ লক্ষ নেতাকর্মী আছে। প্রত্যেকে দুটি করে ভোট বাড়াতে পারলে নৌকার ভোট বাড়বে ১ কোটি। আমি আমার কর্তৃক ঐ দুটি ভোট বাড়ানোর কাজ করে যাচ্ছি।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম বলেন “কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে রাজবাড়ী জেলা ছাত্রলীগ যেকোন ভাল কাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে বদ্ধপরিকর”
স্থানীয় সকলের সম্মতিতে গঠিত স্কুল কমিটির সাধারন সম্পাদক এবং গীতাপাঠের শিক্ষক কৃষ্ণপদ রায় বলেন, “ছাত্রলীগের কর্মীদের এ কাজে আমরা খুবই খুশি। এতে করে এলাকার সকল হিন্দুদের মনে আওয়ামীলীগের জন্য ভালবাসা আরো বেড়ে গেছে।”
এ প্রসঙেগ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জানান, “আসন্ন নির্বাচনে ইতিবাচক কাজ করে ছাত্রলীগ নবীন ভোটারদের মন জয় করতে চায়। রাজবাড়ীতে কোন গীতাপাঠ স্কুল নেই জেনে আমরা সেখানে একটি গীতাপাঠ স্কুল করে ইতিবাচক কাজের ধারাবাহিকতা রেখে যাচ্ছি। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে'”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































