দৌলতদিয়ায় শ্রমিক সমাবেশ- আগামী রোববার থেকে ৪৮ ঘন্টার কর্মবিরতি –
- Update Time : ০৭:৫০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
- / ৪২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
সড়ক পরিবহন আইনে শ্রমিক বিরোধী ধারা বাতিলসহ ৮ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া ট্রাক টার্মিনালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন শ্রমিক সংগঠন যৌথ ভাবে এ কর্মসূচীর আয়োজন করে।
সম্প্রতি পাশ হওয়া সড়ক পরিবহন আইনের শ্রমিক বিরোধী ধারা সংশোধনের ৮ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পরিবহন শ্রমিকরা সমাবেশে যোগদেন। এ সময় শ্রমিক নেতারা বলেন, সড়ক দূর্ঘটনাকে শুধুমাত্র দূর্ঘটনা হিসেবে দেখে সব মামলায় জামিনযোগ্য বিধান রাখতে হবে। শ্রমিকের অর্থদ- পাঁচ লাখ টাকার পরিবর্তে ৫০ হাজার টাকা করার বিধানসহ ৮ দফা দাবি সরকারকে মেনে নিতেই হবে। বর্তমান সরকার সড়ক দুর্ঘটনা রোধে শ্রমিকদের জন্য যে শাস্তির আইন করেছেন তা শ্রমিকের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করা হয়নি। কোনও শ্রমিক ইচ্ছা করে দুর্ঘটনা ঘটায় না। দুর্ঘটনা এড়াতে পথচারীদেরও সচতেন হতে হবে। এই ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী রোববার (২৮ অক্টোবর) সকাল ৬ টা টানা ৪৮ ঘন্টার কর্মবিরতির ঘোষনা দেন শ্রমিক নেতারা।
বাংলাদেশ শ্রমিক পরিবহন শ্রমিক ফেডারেশনের বরিশাল বিভাগের সভাপতি জুবায়ের জাকিরের সভাপতিত্বে সামবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি আ. রহিম বক্স দুদু ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ওসমান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি সাদিকুর রহমান হিরু, কোষাধক্ষ হাজী মো. আমান উল্লা, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু, সাধারন সম্পাদক আ. রশিদ, রাজবাড়ী জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সহিদ মোল্লা, সাধারন সম্পাদক ইসলাম মোল্লা, ফরিদপুর মটর ওয়ার্কস্ ইউনিয়রেন সাধারন সম্পাদক গোলাম মো. নাসির, ফরিদপুর জেলা ট্রাক ড্রাইভার ইউনিয়নের সভাপতি আ. কাদের শেখ, মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার কায়রুল হাসান, গোপালগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ মো. জাসু, শরীয়তপুর ট্রাক চালক ইউনিয়নের সভাপতি হায়দার শিকদার প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































