পাংশা থানায় ভিকটিম সার্পোট সেন্টার উদ্বোধন করলেন পুলিশ সুপার –
- Update Time : ০৭:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
- / ৮৫ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা মডেল থানায় ভিকটিম সাপোর্ট সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম পাংশা মডেল থানায় ভিকটিম সার্পোট সেন্টারের শুভ উদ্বোধন করেন।
পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি দুপুরে থানায় পৌঁছালে তাকে গার্ড অব অনার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ আহ্সান উল্লাহ্। পরে ভিকটিম সাপোর্ট সেন্টারের নামফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, পাংশা থানার ওসি মোঃ আহ্সান উল্লাহ্, ইন্সপেক্টর (তদন্ত) কাজী জিল্লুর রহমান ও পাংশা থানার অফিসারবৃন্দ। ভিকটিম সাপোর্ট সেন্টারটি নারী ও শিশু সহায়ত সেল হিসেবে ব্যবহৃত হবে বলে জানান পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি। ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে পুলিশ সুপার পাংশা মডেল থানা পরিদর্শন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































