ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দে হাঁস তাড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:৫৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮
- / ৪২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার হাঁস তাড়াতে গিয়ে বাড়ীর পাশের ডোবার পানিতে পড়ে রাজু শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের বিলডাঙ্গা কেউটিল গ্রামের আয়ুব আলী শেখের ছেলে।
প্রতিবেশী শিক্ষক লিয়াকত হোসেন জানান, শিশুটির মা সকাল ১০ টার দিকে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় ওই শিশুটি পাশের ডোবায় হাঁস দেখতে পেয়ে তা তাড়াতে গিয়ে পানিতে পড়ে যায়। সন্তানকে দেখতে না পেয়ে তার মা ও পরিবারের লোকজন খোজাখুজি করে পানি থেকে উদ্ধার করে। পরে শিশুটিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লের দায়িত্বরত চিকিৎসক ডাঃ সুমন জানান, সকাল ১০ টার দিকে পানিতে ডোবা রাজু নামের একটি শিশুকে হাাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত অবস্থায় পাই।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































