গোয়ালন্দে নদী ভাঙন কবলিদের মাঝে রিক্সা বিতরন –
- Update Time : ০৭:০৬:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“আর্ত মানবতার সেবায়” স্লোগান ধারণ করে গোয়ালন্দ প্রবাসী ফোরাম নদী ভাঙন কবলিতদের মাঝে রিক্সা বিতরন করেন।
গত রবিবার সকাল ১০টায় গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে সৌদি প্রবাসী শাহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে দুইজন নদী ভাঙন কবলিত হতদরিদ্রের মাঝে প্রতিটি রিক্সা ৪০হাজার টাকা মূল্যের ২টি ব্যাটারী চালিত রিক্সা বিতরন করেন।
এসময় রিক্সা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ রাবেয়া ইদ্দ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর কাদের সেখ, ব্যবসায়ী মজিবুর রহমান, গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসোতুস বাবু, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারী শিক্ষক মোঃ লুৎফর রহমান, গোয়ালন্দ প্রেসক্লাবে সভাপতি গণেশ পাল, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, গোয়ালন্দ প্রবাসী ফোরামে প্রতিষ্ঠাতা গাজী সাইফুল ইসলাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































