রাজবাড়ীতে মা ইলিশ ধরার অপরাধে ৫৭ জেলের কারাদন্ড –
- Update Time : ০৮:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
- / ৫৮ Time View
রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরার অপরাধে ১১তম দিনের অভিযানে ৫৭ জন জেলেকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
গত মঙ্গলবার বিকাল থেকে আজ বুধবার সকাল ১১টা পর্যন্ত এ অভিযানে ৫৭ জন জেলেকে আটকের পাশাপাশি ৪২৫ কেজি ইলিশ মাছ ও দুই লাখ ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জব্দকৃত মাছ জেলার বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থ্য মানুষদের মাঝে ডিবতরন করা হয়। পরে কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ইলিশের প্রজনন মৌসুমে নদীতে ইলিশ মাছ ধরায় এবং সরকারী আদেশ অমান্য করায় (১৮৮ ধারায়) ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৯ জন জেলেকে ২০ দিন, ২৪ জনকে ১৫ দিন করে কারাদন্ড ও ৪ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বুধবার ১১তম দিনের অভিযানে রাজবাড়ী সদরে ২০ জন জেলেকে আটকের পাশাপাশি ৯০ কেজি মাছ ও ২৫ হাজার মিটার কারেন্ট জাল, পাংশায় ১ জন জেলেকে আটকের পর ৪০ কেজি মাছ ও ১৭ হাজার মিটার কারেন্ট জাল, কালুখালীতে ১৭ জন জেলে আটকের পর ১৭৫ কেজি মাছ ও ১ লাখ হাজার মিটার কারেন্ট জাল এবং গোয়ালন্দে ১৯ জন জেলে আটকের পাশাপশি ১০০ কেজি মাছ ও ১ লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে।
রাজবাড়ী সদর ও গোয়ালন্দে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোঃ সজিব, মোঃ মহিউদ্দিন, মোছাঃ দিলশাদ জাহান এবং কালুখালীতে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে জেলা প্রশাসন, জেলা মৎস্য অধিদপ্তর ও আনসার ব্যাটালিয়ন অংশ গ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































