গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ছাত্রীর পরিবারকে সহায়তা প্রদান –
- Update Time : ০৭:৪৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে গত শনিবার সড়ক দুর্ঘটনায় নিহত দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণির দুই ছাত্রী জাকিয়া আক্তার কেয়া ও চাদনী আক্তারের পরিবারের হাতে বুধবার দুপুরে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুপুরে কেয়ার বাবা জামাল বেপারী ও চাঁদনীর বাবা সালাম প্রামানিক এ চেক গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু, ওসি এজাজ শফী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দৌলতদিয়া মডেল হাইস্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম মন্ডল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম প্রমূখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু জানান, মেধাবী দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা দেয়া হলো। এ ছাড়া ঘাতক বাসের মালিক পক্ষের সাথে যোগাযোগ করে অসহায় দুই পরিবারকে ক্ষতিপূরণ আদায় করে দেয়ার ব্যাপারে আমরা চেষ্টা চালাচ্ছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































