রাজবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস পালিত –
- Update Time : ০৭:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
- / ৮০ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
’’কর্ম গড়ে ভবিষ্যৎ ,কর্মই গড়বে-২০৩০ এ ক্ষুধামুক্ত বিশ”এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের আ¤্রকানন চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের আ¤্র কানন চত্তরে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়, দিবসটি উপলক্ষে র্যালি শেষে আলোচনা সভায় বক্তৃতা করেন ,জেলা প্রশাসক মোঃ শওকত আলী ,জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলুর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোঃ আশেক হাসান ,সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডপভাকেট এম এ খালেক, সদর উপজেলা কৃষি কমৃকর্তা মোঃ বাহাউদ্দিন শেখ প্রমূখ।
বক্তারা বলেন,বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। দেশ আজ কৃষিতে স্বয়ং সম্পূর্ণ। কৃষির উন্নতি সাধনে প্রত্যেক কৃষককে সার,বীজ, কীটনাশক ও অন্যান্য সব ধরনের কৃষির উপর ভর্তুকি দেয়া হচ্ছে। যার কারনে কৃষি আজ এতো উন্নতি লাভ করতে পারছে। সেই সাথে কৃষকরাও চাষাবাদ করে তাদের পরিবার ও দেশের চাহিদা মিটাচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































