গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় ২শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন –
- Update Time : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অক্টোবর ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বাসের চাপায় পিষ্ট হয়ে দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণীর দুই স্কুল শিক্ষার্থী ঘটনাস্থালে নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্কুলের ম্যানেজিং কমিটি, শিক্ষকমন্ডলী-কর্মচচারী ও ছাত্র-ছাত্রী ও এলাকাবাসি।
রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মোঃ সহিদুল ইসলাম এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল, সেলিম রেজা ও স্কুলের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।
মানববন্ধনে, অপরাধীদের শাস্তি ও স্কুলের সামনে ওভারব্রীজ এবং একটি পুলিশ বক্স বসানোর দাবি করেন বক্তারা। উল্লেখ্য,শনিবার ১৩ অক্টোবর দুপুর ২ টায় দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া গ্রামের আব্দুস ছালাম প্রামানিকের মেয়ে চাঁদনী আক্তার ও ওমর আলী মোল্লার পাড়া গ্রামের জামাল বেপারীর মেয়ে জাকিয়া সুলতানা কেয়া। তারা দু’জনই দৌলতদিয়া মডেল হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী ও ঘনিষ্ঠ বান্ধবী ছিলো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































