রাজবাড়ীর কোলারহাটে “বিশ্বাস ডেন্টাল কেয়ার”-এর মালিক ধরা ! –
- Update Time : ০৯:৪২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ভিজিটিং কার্ডে নিজের নামের প্রথমে ডাক্তার এবং নামের শেষে ডিগ্রী আকারে এইচ.ডি.আই.ডি (যা আদৌ কোন চিকিৎসা বিষয়ক ডিগ্রি নয়) লিখে মাত্র এইচএসসি পাস করে নিজেকে দন্ত বিশেষজ্ঞ হিসেবে পরিচয় মোঃ নূরুল ইসলাম ওরফে রনি (৩০)। তাকে আজ শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজার এলাকায় অবস্থিত “বিশ্বাস ডেন্টাল কেয়ার” নামক প্রতিষ্ঠান থেকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছে। সেই সাথে চিকিৎসায় ব্যবহৃত নানা রকম সরঞ্জাম উদ্ধার করেছে। রনি জেলার কালুখালী উপজেলার কলকলিয়া গ্রামের মোঃ হোসেন আলী বিশ্বাসের ছেলে। রনি “বিশ্বাস ডেন্টাল কেয়ার” নামক প্রতিষ্ঠান খুলে চিকিৎসা শাস্ত্রে কোন প্রকার ডিগ্রীধারী না হয়েও প্রতারনা মূলকভাবে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে দাঁতের বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, কতিপয় ভূক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজার এলাকায় অবস্থিত “বিশ্বাস ডেন্টাল কেয়ার” নামক প্রতিষ্ঠানে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে। সেই সাথে রনিকে হাতে নাতে আটক করে। এ সময় তার চেম্বার হতে বিপুল পরিমান ভিজিটিং কার্ড, পেসক্রিপশন, দন্ত চিকিৎসার কাজে ব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনার পর রনিকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করার পাশাপাশি একটি মামলাও দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































